ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোট-মহাজোটের আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত চলে এ সংঘর্ষ। মাহজোটের নেতেৃত্বে ছিল বড়তল্লা গ্রামের সফরা পাড়া এবং জোটের নেতৃত্বে ছিল একই গ্রামের জিলাপির বাড়ি।


পুলিশ এবং প্রত্যক্ষদর্র্শিলা জানায়,বড়তল্লঅ গ্রামের জিলাপির বাড়ির সাথে একই গ্রামের সফর পাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোটখাট ঝগড়া লেগে থাকত।এনিয়ে গত ২৭ এপ্রিল বড়তল্লা গ্রামের চকবাজাওে রিক্সা স্ট্যান্ডে রিক্সা রাখাকে কেন্দ্র করে প্রথশ দফা সংঘর্ষ হয়।


এরই জের ধরে শনিবার সকালে মহাজোটের একাংশ খেলু মিয়ার নেতৃত্বে জোটের বাড়ির জিলাপরি বাড়িতে আক্রমণ করে।এখবর ছড়িয়ে পড়লে তল্লা গ্রামের জোট-মহাজোটের সংঘর্স পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।এসময় বড়তল্লা গামের অন্তত চারটি মোড়ে মংঘর্স লেগে যায়।এতে অন্তত ২৫/৩০ জন লোক আজহত হয়।আহদদেতর উদ্ধার করে আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়।


পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পলিশ এসে দুপুর সাড়ে বারটায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এসময় বাড়িঘওে ভাংচুর,লুটপাট এবং আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা।সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষে মহিলাদেরকে সংঘর্ষের সরঞ্জাম সরবরাহ করাসহ সংঘর্ষ করতে দেখা গেছে। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,সংঘর্ষে জড়িত সন্দেহে ৮জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরিনিআথতি যেন আর অশান্ত না হয় সেজন্য ঘটনাস্থলে অতিরিক্তি পুিলশ মোতায়েন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑